চাকুরীর খবর ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:৪৪

ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

চাকরি ডেস্ক: ইস্টার্ন ব্যাংক লিমিটেড তাদের ফিউচার লিডার প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : সিনিয়র অফিসার বা প্রিন্সিপাল অফিসার।

পদ সংখ্যা : নির্ধারিত না।

আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস করতে হবে। তবে সিজিপিএ ৪ স্কেলে কমপক্ষে ৩ পয়েন্ট থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ : ৭ মার্চ, ২০২৩।

আমাদেরকাগজ/এইচএম