চাকুরীর খবর ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:৩৮

৩০ হাজার টাকা বেতনে সিটি ব্যাংকে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক: দি সিটি ব্যাক লিমিটেড তাদের কাস্টমার সার্ভিস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, কল সেন্টার।

পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস বা  স্নাতকোত্তর পাস করতে হবে। তবে পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩০ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

এছাড়া যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৩০,০০০ টাকা। তবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩।

আমাদেরকাগজ/এইচএম