চাকুরীর খবর ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:৩৫

আনোয়ার গ্রুপে চাকরির সুযোগ, থাকছে একাধিক বোনাসের সুবিধা

আনোয়ার গ্রুপে চাকরির সুযোগ, থাকছে একাধিক বোনাসের সুবিধা

চাকরি ডেস্ক: 


আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাদের লজিস্টিক বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : এক্সিকিউটিভ লজিস্টিকস।

পদ সংখ্যা : নির্ধারিত না।

আবেদন যোগ্যতা : মাস্টার্স পাস করতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে ২-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা ২৫-৪০ বছরের মধ্যে হতে হবে। পদটিতে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। মুন্সিগঞ্জ জেলায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, ইনক্রিমেন্ট, বছরে দুইটি উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ : ১০ মার্চ, ২০২৩।


আমাদেরকাগজ/এইচএম