চাকুরীর খবর ১ মার্চ, ২০২৩ ০৫:২৭

এইচআরসি গ্রুপে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক: এইচআরসি গ্রুপ তাদের অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাডমিনিস্ট্রেশন।

পদ সংখ্যা : নির্ধারিত না।

আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। এমবিএ বা যেকোনো বিষয়ে মাস্টার্স পাসেও আবেদন করতে পারবেন। 

এছাড়া পদ সংশ্লিষ্ট বিষয়ে ৪-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩০-৩৫ বছর। চূড়ান্ত নিয়োগের পর সাভারে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন


আমাদেরকাগজ/এইচএম