চাকুরীর খবর ২০ মার্চ, ২০২৩ ০৮:২৭

রোহিঙ্গা প্রজেক্টে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক:  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সম্প্রতি তাদের রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ওয়াশ প্রোগ্রাম ম্যানেজার।

  নির্ধারিত না।

আবেদন যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিং/ ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটাইজেশন বিষয়ে স্নাতক পাস করতে হবে। সঙ্গে পাবলিক হেলথ, ডেভেলপমেন্ট স্টাডিজ, ম্যানেজমেন্ট বা সমমান বিষয়ে মাস্টার্স পাস করতে করতে হবে।

পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩৫-৪৫ বছরের মধ্যে হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

যোগাযোগ দক্ষতা থাকতে হবে। শিশু অধিকার নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর কক্সবাজারে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, মেডিকেল অ্যালায়েন্স, সাপ্তাহিক ২ দিন ছুটি, ইনস্যুরেন্স ও উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন করার শেষ সময় : ২৭ মার্চ, ২০২৩

আবেদনের নিয়ম : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।


আমাদেরকাগজ/এইচএম