চাকরি ডেস্ক: মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেড তাদের কাস্টমার সার্ভিস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদে নাম : কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ।
পদ সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : বিবিএ পাস করতে হবে। তবে পদ সংশ্লিষ্ট বিষয়ে ২-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কল সেন্টার, ইলেক্ট্রনিক ইকুইপমেন্ট/হোম অ্যাপ্লায়েন্স সম্পর্কে জানাশোনা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২১-২৯ বছরের মধ্যে হতে হবে।
নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট ও উৎসব ভাতা অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ১৯ এপ্রিল, ২০২৩।
আমাদেরকাগজ/এইচএম






















