চাকুরীর খবর ২৫ মার্চ, ২০২৩ ০৫:২৫

টিএমএসএসে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক: টিএমএসএস সম্প্রতি তাদের এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : এইচআর অফিসার।

পদ সংখ্যা : ১০টি।

আবেদন যোগ্যতা: এমবিএ বা এইচআরএম বিষয়ে অনার্স পাস করতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বরিশাল ও সিলেটে চাকরির আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : ২০,০০০ টাকা। মোবাইল অ্যালায়েন্স, হেলথ অ্যালায়েন্সসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ৮ এপ্রিল, ২০২৩।