চাকুরীর খবর ১ এপ্রিল, ২০২৩ ০৫:১৩

আকর্ষণীয় বেতনে জেলা পর্যায়ে চাকরির সুযোগ

আকর্ষণীয় বেতনে জেলা পর্যায়ে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক: এসকেএস ফাউন্ডেশন তাদের গাইবান্ধা জেলার প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : প্রজেক্ট অফিসার।

পদ সংখ্যা : ১টি।

আবেদন যোগ্যতা : টেকনিক্যাল এডুকেশন, অ্যাগ্রিকালচারাল বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৪৫ বছর। তবে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

বাংলা ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মাইক্রোসফট অফিসের কাজে দক্ষ হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর গাইবান্ধায় চাকরির আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৩৩০০০ টাকা। টিএ, সাপ্তাহিক ২ দিন ছুটি, মোবাইল বিল, উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ৪ এপ্রিল, ২০২৩।

আমাদেরকাগজ/এইচএম