চাকুরীর খবর ৬ মে, ২০২৩ ০৬:৩০

বাংলালিংকে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংক। প্রতিষ্ঠানটি তাদের ‘হেড অব স্টেকহোল্ডার রিলেশনস’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১৮ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বাংলালিংক।

বিভাগ: টফি অ্যান্ড কমার্শিয়াল সিগমেন্ট।

পদ: হেড অব স্টেকহোল্ডার রিলেশনস।

পদসংখ্যা: একজন জন।

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ/স্নাতক।

অভিজ্ঞতা: ০৮-১০ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়স: নির্ধারিত নয়।

কর্মস্থল: ঢাকা।

আগ্রহীরা banglalink.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৮ মে ২০২৩।

 

আমাদেরকাগজ/এইচএম