চাকুরীর খবর ১২ অক্টোবর, ২০১৯ ১০:৪৪

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকুরীর খবর ডেস্ক ।। 

লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়। ৩টি পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এতে মেহেরপুর জেলার যোগ্যতা সম্পন্ন আগ্রহীপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

১। পদের নাম: ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী, গ্রেড-১৬, স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-, পদ সংখ্যা-৩ টি।

২। পদের নাম: অফিস সহায়ক, গ্রেড-২০, স্কেল: ৮,২৫০-২০,০১০/-, পদ সংখ্যা-৬ টি।

৩। পদের নাম: নিরাপত্তা প্রহরী, গ্রেড-২০, স্কেল: ৮,২৫০-২০,০১০/, পদ সংখ্যা-১ টি।

ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী পদের জন্য সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি, খুলনা ও বিভাগীয় কমিশনার, খুলনাকে এবং পরবর্তী ২টি পদের জন্য জেলা প্রশাসক, মেহেরপুর সম্বোধন করে লিখিত আবেদনপত্র জেলা প্রশাসক, মেহেরপুর এর কার্যালয়ে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ আগামী ৩১শে অক্টোবর। উক্ত তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন পত্র ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদন করতে হবে নির্ধারিত আবেদন ফরমে।

বিজ্ঞপ্তি