ডেস্ক রিপোর্ট
কর কমিশনারের কার্যালয়ে কম্পিউটার অপারেটর, ব্যাক্তিগত সহকারী, নোটিস সার্ভার, অফিস সহায়কসহ মোট ০৯টি পদে ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
চাকরির ধরন অস্থায়ী। প্রার্থীর ধরন নারী-পুরুষ। কর্মস্থল ঢাকা। বয়সসীমা ২৫ মার্চ ২০২০ তারিখে ১৮-৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। আগ্রহীরা আবেদন করতে ক্লিক করুন- www.taxe15.teletalk.com.bd এই ওয়েবসাইটে। আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্ক্যান করা স্বাক্ষর।
আবেদনের শেষ সময় আগামী ১০ নভেম্বর ২০২০ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত।






















