ডেস্ক রিপোর্ট
প্রোগ্রাম অফিসার ও প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে ১৪ জনকে নিয়োগ দেবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।
প্রোগ্রাম অফিসার ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও থাকতে হবে ৪ বছরের অভিজ্ঞতা। বাৎসরিক বেতন ৫ লাখ ৯৭ হাজার ১৫০ টাকা এবং প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি দেওয়া হবে।
প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও থাকতে হবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৩ বছরের অভিজ্ঞতা। বাৎসরিক বেতন ৩ লাখ ৭৫ হাজার ৪৪০ টাকা এবং প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি দেওয়া হবে।
অনলাইনে আইসিডিডিআরবি'র ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় আগামী ২২ অক্টোবর ২০২০ পর্যন্ত।






















