আইন ও আদালত ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০৬:২২

৪র্থ দিনেও কাজে ফেরেনি নওগাঁর আইনজীবীরা

ডেস্ক রিপোর্ট

নওগাঁয় আদালত চত্ত্বরে মুরাদ হোসেন নামে এক আইনজীবীকে মারধর লাঞ্ছিতের ঘটনায় চতুর্থ দিনের মতো বিচারিক কার্যক্রম বর্জন কর্মসূচী পালন করছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি) সকালে জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি খোদাদাত খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আইনজীবীকে লাঞ্ছিতের ঘটনায় চার পুলিশ সদস্যকে ক্লোজ করা ছাড়া তেমন কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। এজন্য আমাদের কর্মসূচী অব্যাহত রয়েছে। আজকে আমাদের সাধারণ সভা হওয়ার কথা রয়েছে। সভা শেষে পরবর্তী কর্মসূচী কি নেওয়া হবে তা জানানো হবে।

নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, এই ঘটনায় আইনজীবীদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সেখানে পুলিশের চার সদস্যকে ক্লোজ করা হয়েছে। সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত বিষয়টি সমাধান করতে।

উল্লেখ্য, সোমবার (০১ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এক আইনজীবী রিকশা নিয়ে আদালত চত্ত্বরে ঢুকছিলেন। সময় তাকে নেমে আদালত চত্ত্বরে প্রবেশের কথা বলেন সেখানে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য। নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ সদস্যরা ওই আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে ঘটনায় আইনজীবীরা আদালত বর্জনের ঘোষণা দেন।