আইন ও আদালত ৪ অক্টোবর, ২০২২ ০৪:১২

আগাম জামিন পেলেন ইডেনের ১৪ জন

নিজস্ব প্রতিবেদক:

ইডেন মহিলা কলেজে মারামারির ঘটনায় মামলা হওয়া ১৪ জনকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তাদের ৬ সপ্তাহের  আগাম জামিন দেন।

এ মামলায় জামিন পেয়েছেন, তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, রিতু আক্তার মিম ইসলাম, নুর জাহান,স্বর্ণা ওরফে আনিকা তাবাসসুম, কামরুন্নাহার জ্যোতি, জিন্নাত জাহান লিমা, বিজলি আক্তার, সোমা মল্লিক, শাহানা রহমান, শিরিন সুমি, ফারজানা নীলা।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম আবুল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হোসেন।

আমাদের কাগজ//জেডআই