আইন ও আদালত ২২ অক্টোবর, ২০২২ ১০:৪১

পাহাড়ে অভিযানে আটককৃতদের জেল হাজতে প্রেরণ

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি বান্দরবান জেলার সীমান্তবর্তী এলাকায় পাহাড়ে ্যাবের অভিযানে আটক সাত জঙ্গি তিন কুকি-চিনের সদস্যকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আটক ১০ জনকে রাঙ্গামাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের আদালতে হাজির করা হলে তিনি এ নির্দেশ দেন।

গ্রেফতাররা হলেন- সৈয়দ মারুফ আহমদ মানিক (৩১), ইমরান হোসাইন শাওন (৩১), কাওসার (৪৬), জাহাঙ্গীর আহম্মেদ (২৭), মো. ইব্রাহিম (১৯), আবু বক্কর সিদ্দীক বাপ্পী (২৩), পলক মিয়া (২৬) এবং কেএনএফর সদস্য জৌখান স্যাং বম (১৯), স্টিফেন বম (১৯), মাল সম বম (২০)।

রাঙ্গামাটি কোর্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, সাত জঙ্গি তিন কেএনএফ সদস্যকে রাঙ্গামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দু-একদিন পর আবারো আদালতে এনে তাদের রিমান্ডের জন্য আবেদন করা হবে।

এর আগে, বান্দরবান রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী দূর্গম পাহাড়ি এলাকাগুলোতে ্যাবের অভিযানে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া কুকি-চিন ন্যাশনাল পার্টির (কেএনএফ) সদস্যদের আটকের পর শুক্রবার সকালে বান্দরবান সদরে নিয়ে আসা হয় এবং শুক্রবার বিকেলে তাদেরকে ্যাব পুলিশের প্রহরায় রাঙ্গামাটিতে আনা হয়। পরে তাদের শুক্রবার সন্ধ্যায় রাঙ্গামাটি আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।

অভিযানে সেখান থেকে ৯টি বন্দুক, বন্দুকের ৫০ রাউন্ড গুলি, কার্তুজ কেইস ৬২টি, হাত বোমা ৬টি, কার্তুজ কেইস ১টি, কার্তুজ বেল্ট ২টি, দেশীয় পিস্তল ১টি এবং অস্ত্র গোলা বারুদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 আমাদের কাগজ/ ইদি