আইন ও আদালত ৩১ অক্টোবর, ২০২২ ১০:০৪

টাঙ্গাইলে মাদক মামলায় ২ ব্যক্তির যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও দুজনকে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে বিনাশ্রম করাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) টাঙ্গাইলের স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক বেগম শাহানা হক সিদ্দিকী রায় দেন। টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মহসিন সিকদার তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর পূর্বপাড়া গ্রামের শামছুল হকের ছেলে দেলোয়ার হোসেন (৩৪) টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকার হামিদুর রহমানের ছেলে ওমর ফারুক সোহেল (৩২)

আদালত সূত্র জানায়, দেলোয়ার হোসেনকে ২০১৫ সালের ৩১ মে অভিযান চালিয়ে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে ্যাব। তার কাছ থেকে ২৪০ পিস ইয়াবা ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঘটনায় ্যাবের উপ-সহকারী পরিচালক বজলুর রশীদ বাদী হয়ে দেলোয়ারের বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা করেন। তদন্ত শেষে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মনসুফ আলী ২০১৫ সালের জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। রায় ঘোষণার পর দেলোয়ারকে জেলা কারাগারে পাঠানো হয়।

অপরদিকে, ওমর ফারুককে ২০১৫ সালের ১৮ জুলাই টাঙ্গাইল শহরের পুরাতন আদালত রোড থেকে ৯২ বোতল ফেনসিডিল এবং ৫০ হাজার ২০ টাকাসহ গ্রেফতার করে ্যাব। পরে ্যাবের উপ-সহকারী পরিচালক ফিরোজ আহম্মদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম ২০১৫ সালের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। মামলা চলাকালে ওমর ফারুক জামিনে মুক্তি পান। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

আমাদের কাগজ/ইদি