আইন ও আদালত ১৭ জানুয়ারি, ২০২৩ ০৫:৫৯

জামায়াতের আমির শফিকুর রহমানের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. মো. শফিকুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ড. মো. শফিকুর রহমানের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত এ আদেশ দেন।

এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একাধিকবার তার জামিন আবেদন নামঞ্জুর হয়।

এর আগে ২০২২ সালের ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল।

গত বছরের ৯ নভেম্বর শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তাকে তার ছেলের (সাদিক সাইফুল্লাহ) বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আমাদেরকাগজ/এইচএম