আইন ও আদালত ১৯ জানুয়ারি, ২০২৩ ০৭:৫৫

জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধার মামলায় দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া এ আদেশ দেন।

গত বছরের ৩০ অক্টোবর যুগ্ম জেলা জজ আদালত দলীয় সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনায় সাময়িক নিষেধাজ্ঞার আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করা হয়। গত ৯ জানুয়ারি আবেদনের শুনানি শেষে আদালত আজ নিষেধাজ্ঞা বহাল রাখার নির্দেশ দেন।

এর আগে ২০২২ সালের ৪ অক্টোবর জাপা চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরকে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে আদালতে মামলা করেন জাপা’র বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা। মামলার পর জিএম কাদেরকে কারণ দর্শানোর নোটিশ জারি করেন আদালত।

মামলায় জিয়াউল হকের অভিযোগ, জাপা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর ছয় মাস আগে ২০১৯ সালের ১৪ জুলাই, ২০২০ সালের ১ জানুয়ারি জিএম কাদের তার বড় ভাই এরশাদকে ‘জাতীয় পার্টির ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শিরোনামের চিঠিতে সই করে বিভ্রান্ত করেন। ' এরপর জিএম কাদের প্রথমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পরে চেয়ারম্যান হন। যা ছিল সংবিধান পরিপন্থী।

আমাদেরকাগজ/এইচএম