আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে ২৯টি মামলা করা হয়েছে।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩১১ পিস ইয়াবা, ২০৩ দশমিক ৯ গ্রাম হেরোইন, ২৮ কেজি ২২৫ গ্রাম গাঁজা ও একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে।
আমাদের কাগজ/এমটি






















