আইন ও আদালত ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:১৩

রাজধানীতে ডিএমপির অভিযানে, গ্রেফতার ৩২

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২  জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। 

আজ(২৭ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

ডিএমপির অভিযানের তথ্য অনুযায়ী, এ অভিযানে আটককৃতদের হেফাজত থাকা ৫৭২২ পিস ইয়াবা, ১৭.২ গ্রাম ১১৩ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেন্সিডিল ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা হয়েছে।

আমাদের কাগজ/এমটি