নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জামালগঞ্জে স্ত্রী হত্যায় স্বামী জালাল উদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা ও আদালত। বৃহস্পতিবার, ৯ মার্চ দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন।
পাবলিক প্রসিকিউটর অ্যাড খায়রুল কবির রুমেন এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,সামিয়া বেগমকে হত্যার অভিযোগে আদালত তার স্বামী জালাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতের রায়ে সন্তুষ্ট। তিনি আরও জানান,এছাড়াও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আদালত সূত্র জানায়, জালাল উদ্দিন স্ত্রী সামিয়া বেগমের সঙ্গে বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত। পরে ২০২০ সালের ৩০ অক্টোবর রাতের খাবার শেষে পরিবারের সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন স্ত্রী সামিয়া বেগমকে ধারালো বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। মামলার পর দীর্ঘ শুনানি শেষে আদালত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আমাদেরকাগজ/ এইচকে





















