আইন ও আদালত ৩০ এপ্রিল, ২০২৩ ০১:৫৫

কিশোরগঞ্জে মেয়েকে খুনের দায়ে মায়ের মৃত্যুদণ্ড

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: কিশোরগঞ্জের সদর উপজেলায় মেয়েকে খুনের দায়ে মাকে মৃত্যুদণ্ডের ঘটনা ঘটেছে।  এ সময় ১০ হাজার টাকা জরিমানাও করা হয় বলে জানা গেছে। এর আগে, রোববার (৩০ এপ্রিল) দুপুর ১টায় কিশোরগঞ্জের নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন। এ সময় আসামি উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোছা. আছমা আক্তার (৩৬) সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পূর্বচরপাড়া গ্রামের বাসিন্দা।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম. এ আফজল জানান, রোববার দুপুরে আদালত এ রায় দেন।

আমাদের কাগজ/এমটি