আইন ও আদালত ২ মে, ২০২৩ ১০:৩০

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৩১ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। 

এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৯৪১ পিস ইয়াবা, ৩ কেজি ৫৫৬ গ্রাম গাঁজা, ১৪ গ্রাম হেরোইন ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে।

আমাদের কাগজ/এমটি