আইন ও আদালত ১৮ জুন, ২০২৩ ১২:২৫

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান, গ্রেপ্তার ৩৯ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার সকালে দুপুরে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। রোববার (১৮ জুন) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, শনিবার সকাল ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

এ সময় ২৩৩৬ পিস ইয়াবা, ৪২ কেজি ৭৭০ গ্রাম গাঁজা, ৩৪৯ গ্রাম ১০০০ পুরিয়া হেরোইন, ৫ লিটার দেশি মদ ও ২০টি ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি