আইন ও আদালত ২৯ আগস্ট, ২০২৩ ১১:৪৯

অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য অপসারণ শুরু 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সময়ে দেওয়া বক্তব্য ও ভিডিও অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এরই সূত্র ধরে তারেক রহমানের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ (মঙ্গলবার) বিটিআরসির আইনজীবী খোন্দকার রেজা ই রাকিব বিষয়টি আদালতকে জানিয়েছেন। এ দিকে এর আগে, এই আদেশকে কেন্দ্র করে আদালতকক্ষে তুমুল হট্টগোলের ঘটনা ঘটেছে।

ব্যারিস্টার খোন্দকার রেজা ই রাকিব বলেন, হাইকোর্ট গতকাল তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে রিমুভ করার নির্দেশ দিয়েছেন। আমরা গতকালই ল’ইয়ার সার্টিফিকেট পেয়েছি। বিটিআরসির একটি টিম তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে অপসারণের কাজ শুরু করেছে। আশা করছি কয়েকদিনের মধ্যে তারেকের সব বক্তব্য অনলাইন থেকে অপসারণ সম্ভব হবে। আমরা হাইকোর্টের আদেশের সার্টিফায়েড কপির জন্য অপেক্ষা করছি।

বিস্তারিত আসছে...
 

 

আমাদেরকাগজ/এমটি