আইন ও আদালত ৮ সেপ্টেম্বর, ২০২৩ ১১:২২

রাজধানীতে অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেপ্তার 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : রাজধানীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে। এ সময় অভিযুক্তদের থেকে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ ( শুক্রবার ) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত কাল (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডিএমপি। 

এ সময় তাদের কাছ থেকে ৮৪২ পিস ইয়াবা, ৫৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২০৫.৫ গ্রাম ৩১১ পুরিয়া হেরোইন, ২১০ বোতল ফেন্সিডিল, ৭২ বোতল বিদেশি মদ ও ৯৬ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি