আইন ও আদালত ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:০২

বিএনপি নেতা আমান কারাগারে

নিজস্ব প্রতিবেদক: তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমান উল্লাহ আমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উচ্চ আদালতের নির্দেশে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আমানের আইনজীবী নজরুল ইসলাম।

দুদকের মামলায় ১৩ বছরের কারাদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর আজ দুপুরে উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেন আমান।

এদিকে, সকাল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীদের খণ্ড খণ্ড মিছিল দেখা যায়। 

অন্যদিকে, বিএনপি নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদের বের করে দেয় পুলিশ। মূলত, আমান উল্লাহ আমানের সঙ্গে আদালত প্রাঙ্গণে আসেন তারা। 

গত ৭ আগস্ট দুর্নীতির মামলায় আমান উল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী সাবেরা আমানের তিন বছরের দণ্ডের রায় বহাল রাখেন হাইকোর্ট। বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়।


আমাদেরকাগজ/এইচএম