আইন ও আদালত ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০২:৪৭

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

আমাদের কাগজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদের রদবদল। এবার ট্যুরিস্ট পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) হলেন হাবিবুর রহমান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আজ( বুধবার)এই আদেশ জারি করা হয়।

হাবিবুর রহমান বিসিএস ১৭তম ব্যাচের পুলিশ কর্মকর্তা। ১৯৬৭ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।

এর আগে পুলিশের এই কর্মকর্তা ডিএমপি সদরদপ্তরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বর্তমান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে অতিশীঘ্রই। আগামী ২ অক্টোবর। তারই ধারাবাহিকতা ও স্থলাভিষিক্ত হচ্ছেন হাবিবুর রহমান।

আমাদেরকাগজ/এমটি