শেরপুর প্রতিনিধি : শেরপুরে চার কেজি গাঁজাসহ মসজিদের এক ইমামকে আটকের খবর পাওয়া গেছে। নকলা থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব মোহন্ত এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল রানা (৩৭)কে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগের ভেতর থেকে দুটি প্যাকেটে চার কেজি নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
এ সময় অভিযুক্তে কোন বয়ান পাওয়া যায়নি।
এরও আগে (বৃহস্পতিবার ) সকালে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল রানা একজন মাদক কারবারি। তার বাড়ি নেত্রকোণার দূর্গাপুর উপজেলার শ্রীরামখিলা গ্রামে। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকায় একটি মসজিদের ইমাম।
পুলিশ জানায়, ঘটনার দিন অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেলকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থাকা একটি স্কুল পাওয়া যায়।যাতে দুটি প্যাকেটে মোট চার কেজি নিষিদ্ধ মাদক দ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।
থানা উপপরিদর্শক (এসআই) বিপ্লব মোহন্ত বলেন, এ বিষয়ে সোহেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আমাদেরকাগজ/এমটি