আইন ও আদালত ৫ নভেম্বর, ২০২৩ ০৩:২৯

বিএনপি নেত্রী মুন্নী গ্রেপ্তার

আমাদের কাগজ ডেস্ক: নাশকতা মামলায় যশোর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। আজ (রোববার) (৫ নভেম্বর) ভোরে যশোর শহরের ঘোপ জেল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টক মুন্নীর স্বামী ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তার বিরুদ্ধেও ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে আরও দুটি মামলা রয়েছে।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গত ৩১ অক্টোবর সাবিরা সুলতানা মুন্নির নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন দুষ্কৃতকারী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ঝিকরগাছার কীর্ত্তিপুর তিন রাস্তার মোড়ে ট্রাক টার্মিনালে ককটেল বিস্ফোরণ ঘটান। এই অপরাধে তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি মামলা করা হয়।

তিনি আরও জানান, র‌্যাব-৬ যশোর গোপন সংবাদে জানতে পারে, এই নেত্রী যশোর শহরের ঘোপ জেল রোড এলাকায় আত্মগোপনে আছেন। এরপর র‌্যাব-৬ যশোরের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করে। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে এক দফা দাবিতে বিএনপি ও জামায়েতের ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিন আজ। 

আমাদেরকাগজ/ এমটি