আইন ও আদালত ৯ নভেম্বর, ২০২৩ ১০:৫৬

আজ আদালতে হাজির হবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: আদালতে হাজির হবেন ড. ইউনূস।আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টার দিকে শ্রম আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তার। এমনটা জানিয়েছেন তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।

ইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, যদিও কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর এ মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়নি। 

তিনি বলেন, যেহেতু বৃহস্পতিবার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য আছে, কাজেই ড. ইউনূস আদালতে হাজির হবেন।

এদিকে শ্রম আইন লংঘনের এ মামলায় এরই মধ্যে ৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। গত ২ নভেম্বর চতুর্থ সাক্ষী, ২৬ অক্টোবর তৃতীয় সাক্ষী, ১৮ অক্টোবর দ্বিতীয় সাক্ষী, ১১ অক্টোবর মামলার বাদী এবং প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। 

এ মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সৈয়দ হায়দার আলী ও মো. খুরশীদ আলম খান।

আমাদের কাগজ/এমটি