আইন ও আদালত ১০ ডিসেম্বর, ২০২৩ ০৭:১০

নাশকতার মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীর কারাদণ্ড, খালাস ২৬

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগান থানায় ২০১৩ সালে নাশকতার মামলায় পৃথক তিন ধারায় বিএনপি ৪০ নেতাকর্মীর দেড় বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। আজ রবিবার, ১০ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে আরও ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাসের আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন,  সিরাজুল ইসলাম, শাহ আলম সৈকত, মোহাম্মদ জাকির হোসেন, নোমান, এলিন, ওয়াসিউল হাসিব অনিক, পলাশ হাওলাদার, আমিরুল বেপারী চৌধুরী, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, রিপন আহাম্মেদ, আশরাফুল ইসলাম, শাহপরান, মাহমুদুল হাসান রুম্মান, কামাল, ফারুক, ফরহাদ, ইসমাইল শেখ, জুয়েল, শফিকুল ইসলাম, বাচ্চু মিয়া, রবিউল ইসলাম, মোস্তফা, রুবেল, রুবেল হোসেন ওরফে সোহেল, সিদ্দিক, ফয়সাল, শহিদুল, রাসেল, আব্দুল লতিফ, রুবেল, মনির হোসেন, রিয়াজুল হাসান রাসেল, রাজীব হাসান শিবলু, মাহফুজ ওরফে চঞ্চল, জসিম রানা ওরফে জসিম, জুবায়ের হোসেন, অনুপ চন্দ্র রায় ও রবিউল ইসলাম নয়ন।

রায়ে দণ্ডবিধি আইনের ১৪৩ ধারায় ৪ মাসের সশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা, অনাদায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ১৪৭ ধারায় ১ বছরের সশ্রম করাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায় ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ১৮৬ ধারায় ২ মাসের সাশ্রম কারাদণ্ড, ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

জানা গেছে, ২০১৩ সালের ১৩ নভেম্বর বেআইনি সমাবেশ, দাঙ্গার সৃষ্টি ও সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে কলাবাগান থানায় মামলাটি দায়ের করা হয়।

আমাদেরকাগজ / এইচকে