আইন ও আদালত ৮ আগস্ট, ২০১৯ ০১:০৩

এডিস মশার লার্ভা নির্মূলে ডিএনসিসির বিশেষ ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক।। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এডিস মশার লার্ভা নির্মূলের লক্ষ্যে আজ (বুধবার)  ৪টি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। 

এসময় এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় রাজধানীর উত্তরা ল্যাব এইড হাসপাতাল, ক্রিসেন্ট হাসপাতাল, কিং ফিশার নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ একটি ফুলের দোকানকে সর্বমোট ৭ লক্ষ ৪৫ হাজার টাকা  জরিমানা করা হয়।

অন্যদিকে গুলশানে ডিপার্টমেন্টাল স্টোর ল্যাভেন্ডারে এসি ও ফ্রিজের পানি জমা হয়ে সেখানে প্রচুর এডিস মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। ল্যাভেন্ডারকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ‘নাভানা রিয়েল এস্টেট’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মিরপুরে ইসলামী ব্যাংক হাসপাতালকে ৭০ হাজার টাকা এবং ১টি টায়ারের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।