নিজস্ব প্রতিবেদক
পাটকল শ্রমিক জাহালম দুদকের মামলায় ভুল আসামি হিসেবে জেল খেটেছিলেন। আজ দুপুরে তাঁর ক্ষতিপূরণের বিষয়ে মামলার রায় দেবেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ। দুদক এবং সোনালী ব্যাংক দুই পক্ষই জানিয়েছে জাহালম ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী।
দুদকের আইনজীবী বলেন, ব্যাংকের দেওয়া তথ্যের সূত্র ধরেই দুদক পরবর্তী তদন্তপ্রক্রিয়া সম্পন্ন করেছে। তাই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ কারণে দায় ব্যাংককেই নিতে হবে। আদালত বলেন, প্রকৃত আসামি আবু সালেক ধরাছোঁয়ার বাইরে কেন? জবাবে দুদক আইনজীবী বলেন, শুনেছি, সে ভারতে চলে গেছে। তবে সীমান্তে ও ভারতকে জানানো আছে। কভিডের কারণে দেরি হয়েছে। আশা করি, সে ধরা পড়বে। এরপর সোনালী ব্যাংকের আইনজীবী আদালতকে বলেন, ‘দুদক তদন্ত শেষে এই জাহালমকে আসামি করেছে। এর দায় সোনালী ব্যাংকের নয়, দুদকের। তাই দুদকই ক্ষতিপূরণ দেবে।






















