নিজস্ব প্রতিবেদক
আগামী ৪ অক্টোবর রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে করা মামলার রায় ঘোষণা করা হবে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় আজ বুধবার রায় ঘোষণার এ দিন ধার্য করেন।
উল্লেখ্য, রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে নিজ বাসা থেকে গত ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরদিন সকালে নিউ মার্কেট থানায় পলাতক দুই গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নাসহ তিনজনকে আসামি করে মামলা করেন মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদের গামা।
স্বপ্না ও রেশমা জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। তারা ২০ ভরি স্বর্ণ, একটি স্যামসাং জে-৭ মোবাইল সেট এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যান।





















