প্রবাসের কথা।।
রবিবার (১০ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে যুক্তরাজ্যের ওয়েলস অঙ্গরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র ২৮ বছর বয়সী নিহত রাজু মিয়া পেশায় একজন ব্যবসায়ী।
কার্ডিফ পুলিশের একজন মুখপাত্র জানান, ওয়েলসের সোয়ানসি এলাকার নিজ বাসভবন সংলগ্ন সড়ক থেকে রাজুর প্রাণহীন দেহটি উদ্ধার করা হয়েছে। পরবর্তীকালে ময়না তদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানো হয়।
কাইয়ুম আহমেদ নামে নিহত রাজুর এক আত্মীয় জানিয়েছেন, জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক রাজুর পরিবহন ও আবাসন খাতের ব্যবসা ছিল। নিজের দাম্পত্য জীবনে তিনি এক কন্যাশিশুর জনক।
তবে কেমন করে রাজুর মৃত্যু হলো এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টির বিস্তারিত জানা যাবে। মৌলভীবাজার জেলার সদর উপজেলার কচুয়া গ্রাম থেকে তার পরিবার যুক্তরাজ্যে স্থায়ী হয়।






















