ধর্ম ও জীবন ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:৩৪

ইসলামের জয় হলো আবার, ব্রিটেনের প্রধান গীর্জায় হলো কোরআন তিলওয়াত

আন্তর্জাতিক ডেস্ক।।

ব্রিটেনের প্রধান গির্জা রয়াল ক্যাথিড্রাল অ্যাবেতে কোরআন তিলাওয়াতের বিরল ঘটনা ঘটলো গত ১০ সেপ্টেম্বর একজন ব্রিটিশ রাজনীতিক ও সাবেক কূটনীতিক প্যাডি অ্যাশডনের স্মরণসভায়।

অনুষ্ঠানে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার প্রধান মুফতি হুসাইন কাভাজোভিক সুরা নাহলের ৯০ আয়াত থেকে ৯৭ আয়াত পর্যন্ত তিলাওয়াত করেন।  

রয়াল ক্যাথিড্রাল অ্যাবে ৯৬০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। ঐতিহাসিক এই গির্জা প্রাঙ্গণে ঘুমিয়ে আছেন ব্রিটেনের ১৭ জন রাজা। প্যাডি অ্যাশডন ‘দ্য লিবারেল ডেমোক্রেটস’-এর নেতা ছিলেন। তিনি ২২ ডিসেম্বর ২০১৮ সালে মারা যান। কর্মজীবনে তিনি বসনিয়ার মুসলিমদের পক্ষে জোরালো ভূমিকা রাখেন।

বিশেষত সার্ব বাহিনী কর্তৃক মুসলিম নিধনের বিপক্ষে জনমত গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অবদান রাখেন। তার কর্মনীতি ও মুসলিমদের জন্য তার ভালোবাসার প্রতি সম্মান জানাতে তার স্মরণসভায় কোরআন তিলাওয়াতের ব্যবস্থা রাখা হয়। সাধারণত কোনো অমুসলিমের স্মরণে বা তাঁর স্মৃতিসৌধে ইসলামী প্রার্থনা ও কোরআনের তিলাওয়াত হয় না। এটি একটি বিরল ঘটনা।

মুসলিম আইনজীবী ইয়াসির হুসাইন বলেন, তার ভূমিকা দেখে মনে হতো তিনি গোপনে মুসলিম হয়েছেন। তার স্মরণ অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতের ঘটনা অভিনব উল্লেখ করে এই আইনজীবী বলেন, সাধারণত কোনো অমুসলিমের স্মরণে বা তাঁর স্মৃতিসৌধে ইসলামী প্রার্থনা ও কোরআনের তিলাওয়াত হয় না। এটি একটি বিরল ঘটনা।