ধর্ম ও জীবন ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:২২

পবিত্র রমজানের সেহরি ও ইফতারের চূড়ান্ত সময়সূচি প্রকাশ

ধর্ম ডেস্ক: ২৪ মার্চ রমজান মাস শুরুর তারিখ ধরে রোজার সেহরি ও ইফতারের চূড়ান্ত সময়সূচি করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১৪৪৪ হিজরির ১৩ ফেব্রুয়ারি রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন।

চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, ২৪ মার্চ ঢাকায় সেহরির শেষ সময় প্রথম রমজানে ভোর ৪টা ৩৯ মিনিট এবং ইফতারের সময় সকাল ৬টা ১৪ মিনিট। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময় থেকে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সেহরি ও ইফতার উদযাপন করবেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এই পবিত্র রমজান মাস ২৩ বা ২৪ মার্চ শুরু হবে। তবে ইসলামিক ফাউন্ডেশন এরই মধ্যে ২৪ মার্চ রমজান মাসের শুরুর তারিখে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে।

আমাদেরকাগজ/এইচএম