ধর্ম ডেস্ক: সারা দিন রোজা রাখার পর যে পানাহারের মাধ্যমে রোজার সমাপ্তি করাকে ইফতার বলে। ইফতারের মুহূর্ত রোজাদারের জন্য পরম আনন্দের। ইফতারের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে।
এবিষয়ে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী কারিম (সা.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে। আরেকটি হচ্ছে- যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে।’ -জামে তিরমিজি : ৭৬৬
ইফতারের সময় যে দোয়া পড়তে হয়, সে সম্পর্কে হাদিসে বর্ণনা এসেছে। ইফতারের পরের দোয়ার কথাও উল্লেখ হয়েছে।
ইফতার করার সময় যে দোয়া পড়তে হয়-
উচ্চারণ : আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিজের মাধ্যমে ইফতার করেছি। -সুনানে আবু দাউদ : ২৩৫৮
আমাদেরকাগজ/এইচএম






















