এ বছরের সবচেয়ে বয়স্ক হাজি হচ্ছেন ইন্দোনেশিয়ার নাগরিক উহি ইদ্রোস সামারি। তার বয়স ১৩০ বছর। পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে গতকাল (বুধবার) তিনি পবিত্র হজ্বব্রত পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন।
জেদ্দা বিমান বন্দরে উচ্চপদস্থ সৌদি কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন এবং তার হাতে কিছু উপহার তুলে দিয়েছেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক এই হাজির অনান্য পরিবারের সদস্যের সাথে তার মেয়েও উপস্থিত ছিলেন। তার মেয়ে সাংবাদিকদের বলেছেন, তার বাবার দীর্ঘদিনের ইচ্ছা আল্লাহ তায়ালা কবুল করেছেন।
উল্লেখ্য যে, উহি ইদ্রোস সামারির এইটাই প্রথম হজ্ব। তিনি বাদশাহ সালমানের অতিথি হিসেবে এবছর হজ্বব্রত পালন করছেন।






















