ধর্ম ও জীবন ২ আগস্ট, ২০১৯ ০৬:৫৮

হজ পালন করতে গিয়ে ২৬ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।। 

মক্কার হজ কাউন্সেলর পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত চলতি বছর হজ পালন করতে এসে সৌদি আরবের ২৬ বাংলাদেশি হয়েছে।

সর্বশেষ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়েছে, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মো. গোলাম মোস্তফা তালুকদার (৬২) (পাসপোর্ট নম্বর-বিডব্লিউ ০২৬৩৯৭২) এবং বাগেরহাট জেলার নরেন্দ্রপুরের বাসিন্দা আবদুল মালেক শেখ (৭৪) (পাসপোর্ট নম্বর-বিএক্স ০৮৪৫১৮৪) মারা গিয়েছেন।

হজ পালন করতে গিয়ে মৃত ব্যক্তিদের বিষয়ে মক্কার হজ কাউন্সেলর মাকসুদুর রহমান জানান, এখন পর্যন্ত সৌদি আরবে হজ পালন করতে এসে মক্কায় ২১ জন, মদিনায় চারজন ও জেদ্দায় একজনসহ ২৬ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এদের মধ্যে ২৩ জন পুরুষ ও তিনজন নারী।

এদিকে বৃহস্পতিবার সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে ৩০০টি ফ্লাইটে মোট ১ লাখ ৫ হাজার ৪২৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।