ডেস্ক রিপোর্ট
চট্টগ্রামে নগরীতে গ্যাস লাইনের লিকেজের আগুনে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। রোববার মধ্যরাতে নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলি এলাকার চার তলা ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— মিজানুর রহমান (৪২), সাইফুল ইসলাম (২৫), বিবি সুলতানা (৩৬), মানহা (২), মাহের (৮), পেয়ারা বেগম (৬৫), রিয়াজ (২২), জাহান (২১), সুমাইয়া (১৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ওসি মো. জহির হোসেন। তিনি জানান, মধ্যরাতে নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলি এলাকার একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় আগুনে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৯ জন দগ্ধ হন।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।






















