সড়ক দুর্ঘটনা ১৩ নভেম্বর, ২০২০ ০৬:৪১

বিরামপুরে ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় আবদুল হাদি (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শহরের কলেজবাজার বটতলীতে আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।  

আবদুল হাদি বিরামপুর পৌরসভার পারভবানীপুর (মুন্সীপাড়া) মহল্লার আবদুস সোবহানের ছেলে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, ‘আজ সকালে কলেজবাজার বটতলী মোড়ে আলু বোঝাই একটি ট্রাকের চাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দিনাজপুর ট-১১-০১৭৪ নম্বরে ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।