সড়ক দুর্ঘটনা ৫ ডিসেম্বর, ২০২২ ০৮:৩২

বগুড়ায় বাসচাপায় ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: যাত্রীবাহী বাসের চাপায় তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বগুড়ার শেরপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। 

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।