সড়ক দুর্ঘটনা ২৮ এপ্রিল, ২০২৩ ০৮:৩৬

গোপালগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জ সদরের বিজয়পাশা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার, ২৮ এপ্রিল সন্ধ্যায় উপজেলার বিজয়পাশা ফকিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. রাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আমাদেরকাগজ / এইচকে