সড়ক দুর্ঘটনা ১৩ মে, ২০২৩ ১২:১০

বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১২ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: খুলনার পাইকগাছায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে প্রায় ১২ জন আহতের খবর পাওয়া গেছে। এ সময় যাত্রীবাহী ভ্যান বাঁচাতে গিয়ে  বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। 

শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাবিব নগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় আহত বাসযাত্রী রফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী বাসটি উপজেলার হাবিব নগর এলাকায় পৌঁছায়। এ সময় হঠাৎ একটি যাত্রীবাহী ভ্যান বাসটির সামনে চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে গেলে চালক বাসের নিয়ন্ত্রণ হারান এবং উল্টে গিয়ে পুকুরে পড়ে। এতে প্রায় ১২ জন আহত হয়েছেন।

পাইকগাছা মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, যাত্রীবাহী ভ্যানটি বাঁচাতে গাড়িটি পুকুরে পড়ে যায়।

আমাদের কাগজ/এমটি