সড়ক দুর্ঘটনা ৬ জুলাই, ২০২৩ ০৮:৫৩

মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল বৃদ্ধার প্রাণ  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে বহেরাতলা উত্তর ইউনিয়নে একটি দ্রুতগতির বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার নিহতের ঘটনা ঘটেছে। এ সময় ভুক্তভোগী মহরজান বেগম (৮০) রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন বলে জানা গেছে। এর আগে, বুধবার (৫ জুলাই) বিকেল ৪টায় ওই ইউনিয়নের ভেন্নাতলা গ্রামে এ ঘটনা ঘটে। শিবচর থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ব্যক্তি বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া গ্রামের জব্বর খানের স্ত্রী। 

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে মহরজান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। পরে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে দ্রুতগতি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে বৃদ্ধা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারপাপ্ত শিবচর থানার ওসি আনোয়ার হোসেন জানান, বুধবার বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদেরকাগজ/এমটি