সড়ক দুর্ঘটনা ৯ জুলাই, ২০২৩ ০৫:৪৭

বাসের ধাক্কায় প্রাণ গেল সাবেক ইউপি চেয়ারম্যানের 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : পাবনার সুজানগরে বাসের ধাক্কায় জালাল উদ্দিন (৬৫) নামের এক বেক্তির নিহতের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ৬টার দিকে উপজেলার আহম্মেদপুরে পাবনা-ঢাকা মহাসড়কের বুলবুলের মোড়ে এ ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, তিনি সাবেক এক ইউপি চেয়ারম্যান পদে নিয়জিত ছিলেন। 

নিহত ইউপি চেয়ারম্যান উপজেলার আহম্মেদপুর ইউনিয়ন আহম্মেদপুর গ্রামের মৃত ইরাদ আলী মিয়ার ছেলে এবং আহম্মেদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে জালাল উদ্দিন তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। মহাসড়কে উঠতেই পাবনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মৃত্যুবরণ করেন।

আহম্মেদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব আশরাফুল ইসলাম বলেন, তিনি এই পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদেরকাগজ/এমটি