সড়ক দুর্ঘটনা ২ আগস্ট, ২০২৩ ০২:৫৩

রাজশাহী-নওগাঁ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশৈল এলাকায় গরুবাহী ভটভটি, অটোরিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বুধবার মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন সকাল সোয়া ১০টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের জিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আজিবর রহমান (৪০) ও মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), সাঁকোয়া গ্রামের আবুল হোসেন (৭৫)।

আহত ব্যক্তিরা হলেন, বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (৩২), ভটভটিচালক মামুন (৩৫) ও মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০), তৈয়বুর রহমান (৪৫), গাঙ্গোপাড়া গ্রামের আনসারুজ্জামান (৮০)।

উপপরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, বুধবার সকালে ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পরে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ সময় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আমাদেরকাগজ/এমটি