সড়ক দুর্ঘটনা ২৪ আগস্ট, ২০২৩ ০৩:৩৫

মেয়ের বাড়ি যাওয়ার পথে বাবা নিহত 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলায় মোটরসাইকেল যোগে মেয়ের বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনা স্থলেই এক বেক্তি নিহত হয়েছে। এর আগে একই দিন (বৃহস্পতিবার) সকালে রওনা হন তিনি। কাঁঠালবাড়ী ইউনিয়নে পোঁছালে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। 

নিহতের নাম, মো. আব্দুল মালেক (৬০) কুড়িগ্রাম পৌর শহরের হরিকেশ পাঠানপাড়া এলাকার বাসিন্দা।

এ বিষয় (বৃহস্পতিবার) কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এম আর সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই ইউনিয়নের কুড়িগ্রাম-রংপুর সড়কের দাসের হাট আরডিআরএস বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মালেক মোটরসাইকেল মেয়ের বাড়ি যাওয়ার সময় ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মালেক নিহত হন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এম আর সাঈদ জানান, বৃহস্পতিবার সকালে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

আমাদেরকাগজ/এমটি